আজ ১৪ মার্চ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পাই দিবস। গাণিতিক ধ্রুবক পাই বা π–এর সম্মানে প্রতি বছর এই

বিশ্ব পাই দিবস আজ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ মার্চ ২০২৬, দুপুর ২:১৮ সময় , আপডেট সময় : ১৪ মার্চ ২০২৬, দুপুর ২:২০ সময়

আজ ১৪ মার্চ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পাই দিবস। গাণিতিক ধ্রুবক পাই বা π–এর সম্মানে প্রতি বছর এই দিনটি উদযাপন করা হয়। পাইয়ের মান প্রায় ৩.১৪ হওয়ায় ৩/১৪ অর্থাৎ ১৪ মার্চকে এই দিবস হিসেবে ধরা হয়েছে। গণিত ও বিজ্ঞানে আগ্রহী মানুষরা নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেন। গণিতে সবচেয়ে বহুল ব্যবহৃত ধ্রুবকগুলোর একটি হলো পাই। এর মান ৩.১৪১৫৯২৬৫৩৫৮৯৭৯…—এভাবে অনন্ত পর্যন্ত চলতে থাকে। এই সংখ্যার শেষ কোথায়, তা এখনো নির্ধারণ করা যায়নি। তাই রহস্যময় এই সংখ্যাকে ঘিরে শতাব্দীর পর শতাব্দী ধরে গবেষণা চলছে।


পাইয়ের প্রথম নির্ভুল গণনার কৃতিত্ব প্রাচীন গ্রিক গণিতবিদ আর্কিমিডিস–এর। খ্রিস্টপূর্ব প্রায় ২৫০ সালে তিনি জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করে পাইয়ের মান ৩.১৪০৮৪৫ থেকে ৩.১৪২৮৫৭–এর মধ্যে নির্ধারণ করেছিলেন। পরবর্তীতে ১৭০৬ সালে গণিতবিদ উইলিয়াম জোনস বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বোঝাতে গ্রিক বর্ণ π ব্যবহার করেন। এরপর থেকেই এই প্রতীকটি বিশ্বজুড়ে পাইয়ের চিহ্ন হিসেবে পরিচিতি পায়। পাই মূলত একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত নির্দেশ করে। গণিত, প্রকৌশল, জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞানসহ নানা বৈজ্ঞানিক গবেষণায় এর গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। প্রাচীন ব্যাবিলন ও মিসরীয় সভ্যতাতেও বিভিন্ন মাত্রার নির্ভুলতায় পাই ব্যবহার করা হয়েছিল।


১৯৮৮ সাল থেকে বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে পাই দিবস উদযাপন শুরু হয়। পরে ২০১৯ সালে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়। রহস্যময় এই অসীম সংখ্যাকে ঘিরে গবেষণা এখনও চলমান, আর তাই পাই আজও গণিত ও বিজ্ঞানের জগতে বিস্ময় জাগিয়ে রেখেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯