দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের একটি বড় কর্মসূচি নিয়েছে সরকার। আগামী পাঁচ বছরে প্রায় ২০

দেশজুড়ে খাল খনন কর্মসূচি শুরু ১৬ মার্চ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ মার্চ ২০২৬, দুপুর ২:১১ সময় , আপডেট সময় : ১৪ মার্চ ২০২৬, দুপুর ২:১১ সময়

দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের একটি বড় কর্মসূচি নিয়েছে সরকার। আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার জলপথ খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে পাঠানো এক পত্রে জানানো হয়, প্রথম পর্যায়ে দেশের ৫৪টি জেলায় এই কর্মসূচি শুরু করা হবে। এই কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলা–এ খাল খননের মাধ্যমে ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে।


একই সময় দেশের আরও ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ এবং সংসদ সদস্যরা স্থানীয়ভাবে এই কর্মসূচি উদ্বোধন করবেন। সরকার মনে করছে, এই উদ্যোগ কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে সহায়তা করবে এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।


এ ছাড়া নদী-খাল পুনঃখননের ফলে ভূ-উপরিস্থ পানির প্রবাহ বাড়বে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে। এতে খরা, বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি কমাতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯