দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, সাবেক অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমো মারা গেছেন। শুক্রবার (১৩ মার্চ) রাতে রাজধানীতে

মারা গেছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার মিমো

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ মার্চ ২০২৬, দুপুর ২:৬ সময় , আপডেট সময় : ১৪ মার্চ ২০২৬, দুপুর ২:৬ সময়

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, সাবেক অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমো মারা গেছেন। শুক্রবার (১৩ মার্চ) রাতে রাজধানীতে নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পারিবারিক সূত্র জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ ও ভার্টিগো সমস্যায় ভুগছিলেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ ঢাকা থেকে দিনাজপুরে নেওয়া হচ্ছে। সেখানে বাবার কবরের পাশেই তাকে দাফন করা হবে।


স্বাধীনতা–উত্তরকালে বাংলাদেশের অ্যাথলেটিকসে উজ্জ্বল নাম ছিলেন শামীমা সাত্তার মিমো। জাতীয় অ্যাথলেটিকসে হাই জাম্প ইভেন্টে দীর্ঘদিন আধিপত্য বজায় রেখেছিলেন তিনি। পাশাপাশি স্প্রিন্ট ইভেন্টেও জিতেছেন একাধিক পদক। ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০০০ সালে পান জাতীয় ক্রীড়া পুরস্কার।


খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পরও তিনি ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন। কোচ, বিচারক ও সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি জাতীয় ক্রীড়া পরিষদ–এর কোচ হিসেবে কাজ শুরু করেন এবং পরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)–এর উপপরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯