ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময় ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন মো. সরওয়ার। শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল–এ বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে যাত্রীদের সহায়তার জন্য বিভিন্ন স্থানে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। একই সঙ্গে লক্কড়ঝক্কর বা ফিটনেসবিহীন বাস সড়কে নামতে দেওয়া হবে না।
তিনি আরও জানান, যাত্রীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনালগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি নিরাপত্তা জোরদারে কাউন্টার টেরোরিজম ইউনিট, র্যাব এবং সাদা পোশাকে পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
ঈদ উপলক্ষে রাজধানী থেকে ঘরমুখী মানুষের চাপ বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।