চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত এক বা দুই সপ্তাহের মধ্যেই যুদ্ধ বন্ধের ঘোষণা দিতে

দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ ‘বন্ধ’ করতে পারেন ট্রাম্প: সাবেক মার্কিন দূত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ মার্চ ২০২৬, দুপুর ১০:১২ সময় , আপডেট সময় : ১৪ মার্চ ২০২৬, দুপুর ১০:১২ সময়

চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত এক বা দুই সপ্তাহের মধ্যেই যুদ্ধ বন্ধের ঘোষণা দিতে পারেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিক এলিয়ট আব্রামস। তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে ভেনেজুয়েলা ও ইরানবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ক্রিশ্চিয়ান আমানপুর–কে দেওয়া এক সাক্ষাৎকারে আব্রামস বলেন, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের ক্ষেত্রে ট্রাম্পের সামনে দুটি সম্ভাব্য পথ খোলা রয়েছে। তার মতে, একটি সম্ভাবনা হলো ইরানের ভেতরে কোনো ধরনের বিদ্রোহ শুরু হওয়া। অন্য সম্ভাবনা হলো খুব শিগগিরই ট্রাম্প যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবেন।


আব্রামস বলেন, সম্ভবত এক বা দুই সপ্তাহের মধ্যে ট্রাম্প ঘোষণা দিতে পারেন যে যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এখন যুদ্ধ শেষ করার সময় এসেছে। কাউন্সিল অন ফরেন রিলেশনস–এর সাবেক এই সিনিয়র ফেলো মনে করেন, দ্বিতীয় সম্ভাবনাটিই বেশি বাস্তবসম্মত। তার মতে, শেষ পর্যন্ত ট্রাম্প যুদ্ধ শেষ করার ঘোষণা দিতে পারেন।


তিনি আরও বলেন, ইরানের অনেক সাধারণ মানুষ বর্তমান সরকারকে অপছন্দ করলেও দেশটির সরকার ঠিক কখন পতন হবে—এক সপ্তাহ পরে নাকি পাঁচ বছর পরে—তা নিশ্চিত করে বলা কঠিন।


সূত্র: আল জাজিরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯