নেত্রকোণার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন কৃষক এবং অন্যজন রাজমিস্ত্রি। শুক্রবার (১৩ মার্চ)

নেত্রকোণায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫৫ সময় , আপডেট সময় : ১৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫৫ সময়

নেত্রকোণার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন কৃষক এবং অন্যজন রাজমিস্ত্রি। শুক্রবার (১৩ মার্চ) সকালে পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে সুদিন সরকার (৪৩), তিনি পেশায় কৃষক। অন্যজন দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা আকাশ মিয়া (২৫), পেশায় রাজমিস্ত্রি।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে খালিয়াজুরী উপজেলার নলসিটি হাওরে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন সুদিন সরকার। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বজ্রপাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রাজমিস্ত্রি আকাশ মিয়া। পথে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি অচেতন হয়ে একটি ধানখেতের পাশে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


হাসপাতালের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, হাসপাতালে আনার আগেই আকাশ মিয়ার মৃত্যু হয়েছিল এবং তার শরীরে বজ্রপাতের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯