জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উপসাগরীয় দেশগুলোর ওপর অবিলম্বে ইরানের হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছে। বুধবার (১১ মার্চ) পরিষদ একটি

উপসাগরীয় দেশগুলোয় ইরানি হামলার নিন্দা, নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ মার্চ ২০২৬, দুপুর ২:২৫ সময় , আপডেট সময় : ১২ মার্চ ২০২৬, দুপুর ২:২৫ সময়

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উপসাগরীয় দেশগুলোর ওপর অবিলম্বে ইরানের হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছে। বুধবার (১১ মার্চ) পরিষদ একটি প্রস্তাব পাস করে, যেখানে বলা হয় যে, ইরানের এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।


এএফপি সূত্রে জানা যায়, ১৩ ভোটে পাস হওয়া এই প্রস্তাবে (দুইটি দেশ ভোটদানে বিরত ছিল) 'বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের বিরুদ্ধে ইরানের সমস্ত হামলা অবিলম্বে বন্ধ করার' দাবি জানানো হয়েছে। এছাড়া, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ-চলাচল বন্ধ বা বাধাগ্রস্ত করার লক্ষ্যে ইরানের যেকোনো পদক্ষেপ বা হুমকির তীব্র নিন্দা জানানো হয়েছে প্রস্তাবে।


বিশ্বজুড়ে জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরান হামলা চালিয়ে থাকে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় দেশগুলোর ওপর আঘাত হেনেছে। প্রস্তাবে আরও বলা হয়, ইরান বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপরও গুলি চালিয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯