কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি নিজের থেকে বেশি শিক্ষিত মেয়ে বিয়ে করার পরামর্শ দিয়েছেন। নির্বাচনী প্রচারণার সময় তার দেওয়া একটি বক্তব্যের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ যুবকদের উদ্দেশে বলেন, "বিয়ে করার সময় বাবা-মা বলবে নিজের থেকে কম শিক্ষিত মেয়ে বিয়ে করার কথা, এই পরামর্শ জীবনেও শুনবিনা। বিয়ে করবি নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে।" তিনি আরও বলেন, "একটা ওয়াইফ একটা ইন্সটিটিউশন। তারা বিয়ের পর কর্মসংস্থান করলেও ভালো, না করলেও ভালো। তারা নিজেদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে পারে।"
এছাড়া, তিনি দেবিদ্বারের নারীদের কর্মসংস্থানের বিষয়েও গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন, "আমরা নারীদের কর্মসংস্থানের যোগান দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছি।"