ইরানি বাহিনী বাহরাইনের জ্বালানি ট্যাংকে অতর্কিত হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) এ হামলার ঘটনা ঘটে, যা উপসাগরীয় অঞ্চলে

বাহরাইনের জ্বালানি ট্যাংকে ইরানের অতর্কিত হামলা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ মার্চ ২০২৬, দুপুর ২:৪ সময় , আপডেট সময় : ১২ মার্চ ২০২৬, দুপুর ২:৪ সময়

ইরানি বাহিনী বাহরাইনের জ্বালানি ট্যাংকে অতর্কিত হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) এ হামলার ঘটনা ঘটে, যা উপসাগরীয় অঞ্চলে বৈশ্বিক জ্বালানি বাজারে বিঘ্ন ঘটাতে তেহরান পরিচালিত অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে জানায়, মুহাররাক গভর্নরেটের একটি স্থাপনায় ইরান এই প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে।


এদিকে, বাহরাইনের মন্ত্রণালয় মুহাররাকের তিনটি এলাকার বাসিন্দাদের ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জানালা ও বায়ু চলাচলের পথ বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে। বর্তমানে, তেল ট্যাংক থেকে আগুন নেভানোর কাজ চলছে এবং ধোঁয়ার সম্ভাব্য প্রভাব থেকে সুরক্ষার জন্য এই সতর্কতা নেওয়া হয়েছে।


এদিকে, ইরানে চলমান সংঘাতের মধ্যে বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১৩ দিনে অতর্কিত হামলা চালানো হয়েছে। এতে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়ে গেছে, আর আহত হয়েছে এক হাজারের বেশি মানুষ। যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ না থাকায়, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯