জাতীয় সংসদ ভবনের মূল অধিবেশন কক্ষে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি যুক্ত করা হয়েছে।

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমার ক্যালিগ্রাফি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ মার্চ ২০২৬, সকাল ৯:৩৯ সময় , আপডেট সময় : ১২ মার্চ ২০২৬, সকাল ৯:৩৯ সময়

জাতীয় সংসদ ভবনের মূল অধিবেশন কক্ষে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি যুক্ত করা হয়েছে। এটি চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সংস্কার কাজের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় করা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন, এবং জানান, সংসদ ভবনের ভেতরে প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি অধিবেশন কক্ষের সামনের উঁচু দেয়ালে আরবি হরফে 'লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ' ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়েছে।


এছাড়া, বুধবার প্রথমবারের মতো সংসদ সচিবালয়ের নিজ দপ্তরে বসে দাপ্তরিক কাজ সম্পাদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সকালেই বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন, যেখানে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি এবং অন্যান্য নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।


সংস্কার কাজের পর, প্রধানমন্ত্রী নিয়মিতভাবে সংসদ সচিবালয়ের এই কক্ষটি দাপ্তরিক কাজের জন্য ব্যবহার করবেন। সংসদীয় গণতন্ত্রের কার্যক্রম আরও গতিশীল করার জন্য প্রধানমন্ত্রী সংসদ ভবনকে তার দাপ্তরিক কাজের কেন্দ্র হিসেবে গুরুত্ব দিচ্ছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯