ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সমন্বয় করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল অভিমুখে বিপুলসংখ্যক রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ইসরায়েলে একযোগে ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরান-হিজবুল্লাহর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ মার্চ ২০২৬, সকাল ৯:৩৭ সময় , আপডেট সময় : ১২ মার্চ ২০২৬, সকাল ৯:৩৭ সময়

ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সমন্বয় করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল অভিমুখে বিপুলসংখ্যক রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আল-জাজিরা এবং ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বুধবার (১১ মার্চ) অন্তত ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। লেবানন থেকে খবর অনুযায়ী, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে উত্তর ইসরায়েলে তিন দফায় বড় ধরনের রকেট হামলা চালানো হয়। ইরানও একই সময়ে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছিল। এই দ্বিমুখী হামলা ইসরায়েলজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে।


ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর দাবি, ইরান এবং হিজবুল্লাহর যৌথ হামলায় অন্তত ১০০টি রকেট প্রক্ষেপক ব্যবহার করা হয়েছে। হামলার পর উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা ও হাইফা শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এবং এই এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং সীমান্তবর্তী শহরগুলোর বাসিন্দাদের বাঙ্কারে অবস্থান করার পরামর্শ দিয়েছে।


মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে এই বড় ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তা সংকটকে আরও ঘনীভূত করেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯