মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তাপ পার্শ্ববর্তী দেশগুলোতে ছড়িয়ে পড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর, ইরান একযোগে বড়

আবারও সৌদি-বাহরাইন-কাতার-কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ মার্চ ২০২৬, সকাল ৯:৩৪ সময় , আপডেট সময় : ১২ মার্চ ২০২৬, সকাল ৯:৩৪ সময়

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তাপ পার্শ্ববর্তী দেশগুলোতে ছড়িয়ে পড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর, ইরান একযোগে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, বিশেষ করে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে। এসব হামলা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নজিরবিহীন সংকট সৃষ্টি করেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তাদের প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইরান। সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এসব মিসাইল প্রতিহত করেছে।


এছাড়া, বাহরাইন, কাতার ও কুয়েতেও নতুন করে বড় ধরনের হামলা চালানো হয়েছে। বাহরাইন সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। কাতারে ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ছুড়েছে ইরান, যার মধ্যে ৮টি আকাশে ধ্বংস করা হয়েছে এবং একটি জনশূন্য স্থানে পড়েছে। কুয়েতে সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল ও ড্রোন প্রতিহত করার কাজ চালিয়ে যাচ্ছে।


উল্লেখ্য, কুয়েতের সেনাবাহিনী ইরানের হামলায় গত মাসে একটি সামরিক ঘাঁটিতে ছয়জন মার্কিন সেনা নিহত এবং অন্তত ৩০ জন আহত হওয়ার খবর জানিয়েছিল। বর্তমানে, এই অঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করেছে এবং সংশ্লিষ্ট দেশগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯