মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সমাধানে তিনটি প্রধান শর্ত তুলে ধরেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ মার্চ ২০২৬, সকাল ৯:৩৩ সময় , আপডেট সময় : ১২ মার্চ ২০২৬, সকাল ৯:৩৩ সময়

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সমাধানে তিনটি প্রধান শর্ত তুলে ধরেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বুধবার (১১ মার্চ) পোস্টে বলেন, তেহরান আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবে যুদ্ধ বন্ধ করতে হলে ইরানের ন্যায্য অধিকারের স্বীকৃতি, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে আর কোনো হামলা না করার আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।


তিনি আরও জানান, বর্তমানে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ায় রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। পেজেশকিয়ান বলেন, বর্তমান সংঘাত ‘জায়নবাদী শাসনব্যবস্থা’ ও যুক্তরাষ্ট্রের উসকানিতে শুরু হয়েছে এবং শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইরানের বৈধ অধিকারকে সম্মান জানানো এবং ভবিষ্যতে আগ্রাসন বন্ধের গ্যারান্টি থাকতে হবে।


এছাড়া, তিনি উল্লেখ করেন, ইরান সবসময় এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে ছিল এবং সংকট নিরসনে তার তিন শর্তের বাস্তবায়নই একমাত্র উপায়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯