ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে আজ (১২ মার্চ) থেকে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে বিশেষ

রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ মার্চ ২০২৬, সকাল ৯:২৩ সময় , আপডেট সময় : ১২ মার্চ ২০২৬, সকাল ৯:২৩ সময়

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে আজ (১২ মার্চ) থেকে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল বুধবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদের অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং গণ্যমান্য ব্যক্তিদের যাতায়াতের কারণে সংসদ ভবন এলাকায় যানবাহনের চাপ বাড়বে। ফলে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং এলাকায় স্বাভাবিকের তুলনায় যান চলাচল বৃদ্ধি পাবে।


এ কারণে যানজট এড়াতে ডিএমপি সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত কিছু সড়কে ডাইভারশন কার্যকর করবে। ডাইভারশন ও বিকল্প সড়কগুলো হলো:


ইন্দিরা রোড-বেগম রোকেয়া সরণি: ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণির দিকে যাওয়া যানবাহন ডানে মোড় নিতে পারবে না, সেগুলো সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে যেতে হবে। মানিক মিয়া এভিনিউ-বেগম রোকেয়া সরণি: মানিক মিয়া এভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণির দিকে যাওয়া যানবাহন বাঁয়ে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে যেতে হবে। উড়োজাহাজ মোড় থেকে খেজুরবাগান পর্যন্ত সড়ক: উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে।


ডিএমপি নগরবাসীকে যানজট এড়াতে এসব নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানিয়েছে এবং সবার সহযোগিতা কামনা করেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯