ইরান-ইসরায়েল চলমান যুদ্ধ আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক হিসাব-নিকাশের সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট বিশ্লেষক ও কর্মকর্তাদের মতে, ইরানের শাসনব্যবস্থা ভেঙে

যুদ্ধ চললেও ইরানে গণঅভ্যুত্থানের লক্ষণ দেখছে না ইসরায়েল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ মার্চ ২০২৬, সকাল ৯:১৯ সময় , আপডেট সময় : ১২ মার্চ ২০২৬, সকাল ৯:১৯ সময়

ইরান-ইসরায়েল চলমান যুদ্ধ আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক হিসাব-নিকাশের সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট বিশ্লেষক ও কর্মকর্তাদের মতে, ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়ার ধারণা এখন আর জোরালোভাবে দেখা যাচ্ছে না। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নীতিনির্ধারণী মহলের একাধিক কর্মকর্তা স্বীকার করেছেন যে, ব্যাপক বিমান হামলা সত্ত্বেও ইরানে এখন পর্যন্ত সরকারবিরোধী কোনো বড় গণঅভ্যুত্থান হয়নি। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন যে, চলমান সংঘাত দ্রুত শেষ হতে পারে। তবে ইসরায়েলের কর্মকর্তারা মনে করছেন, যুদ্ধের অবসান এখনো খুব কাছাকাছি নয়।


যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধারণা করেছিল যে, সামরিক চাপ তৈরি হলে ইরানের জনগণ রাস্তায় নেমে শাসনব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করবে। তবে বাস্তবে, অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অসন্তোষ থাকা সত্ত্বেও অনেক ইরানি সংকটকালে সরকারের পাশে দাঁড়িয়ে আছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের শুরুতে বলেছিলেন, এই সামরিক পদক্ষেপ ইরানি জনগণকে তাদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ দিবে। পরবর্তী এক বিবৃতিতেও তিনি দাবি করেন, ইসরায়েলের লক্ষ্য ইরানের জনগণকে ‘স্বৈরাচারী শাসন’ থেকে মুক্ত করা।


তবে বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে ইরানে তাৎক্ষণিক কোনো গণআন্দোলনের সম্ভাবনা কম। বরং যুদ্ধের প্রভাব এখন বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও চাপ সৃষ্টি করছে। এদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিষয়ে শুরুতে কড়া মন্তব্য করলেও পরবর্তীতে এ বিষয়ে নীরবতা বজায় রেখেছেন ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন, যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তবে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়তে পারে, যা ওয়াশিংটনের যুদ্ধের দ্রুত সমাপ্তির চিন্তাকে বাড়িয়ে দিয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯