যশোরের অভয়নগর উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে একটি বাজারের কাঠপট্টির প্রায় ৩৫টি দোকান পুড়ে

যশোরের কাঠপট্টিতে আগুনে ৩৫ দোকান ভস্মীভূত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ মার্চ ২০২৬, সকাল ৯:১৬ সময় , আপডেট সময় : ১২ মার্চ ২০২৬, সকাল ৯:১৬ সময়

যশোরের অভয়নগর উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে একটি বাজারের কাঠপট্টির প্রায় ৩৫টি দোকান পুড়ে গেছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মতে, এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে নওয়াপাড়া বাজারের কাঠপট্টি এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নওয়াপাড়া স্টেশনের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে নওয়াপাড়া ও ফুলতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। নিরাপত্তার স্বার্থে পুরো বাজার এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা পাশের একটি ফানুস তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি। ব্যবসায়ীরা জানান, পুড়ে যাওয়া দোকানগুলোতে বিপুল পরিমাণ কাঠ ও দামী আসবাবপত্র মজুত ছিল। আগুনে সব কিছু পুড়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাদের মতে, ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকারও বেশি হতে পারে।


খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান এবং তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯