অস্ট্রেলিয়ায় আশ্রয় প্রার্থনা করা সাতজন ইরানি নারী ফুটবল খেলোয়াড়ের মধ্যে একজন দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করায় বাকি ছয়জনকে

হঠাৎ দেশে ফেরার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রাপ্ত ইরানি ফুটবলারের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:৩৬ সময় , আপডেট সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:৩৬ সময়

অস্ট্রেলিয়ায় আশ্রয় প্রার্থনা করা সাতজন ইরানি নারী ফুটবল খেলোয়াড়ের মধ্যে একজন দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করায় বাকি ছয়জনকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (১১ মার্চ) দেশটির পার্লামেন্টে এ তথ্য জানান অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। তিনি জানান, একজন খেলোয়াড় সহকর্মীদের পরামর্শে ইরানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় তার সহকর্মী ও কোচ তাকে ইরানি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। এর ফলে দূতাবাস তাদের অবস্থান সম্পর্কে অবগত হয়ে যায়। বিষয়টি জানার পরপরই বাকি খেলোয়াড়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।


টনি বার্ক বলেন, বর্তমানে ছয়জন খেলোয়াড় নিরাপদ স্থানে অবস্থান করছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ট্রেলীয় পুলিশ পাহারা দিচ্ছে। তিনি আরও জানান, খেলোয়াড়দের কিছু সহকর্মী মঙ্গলবার রাতে সিডনি ত্যাগ করেছেন। সর্বশেষ খবর অনুযায়ী, তাদের মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে।


গত সপ্তাহে একটি ম্যাচ চলাকালে জাতীয় সঙ্গীত না গাওয়ার ঘটনায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ওই খেলোয়াড়দের ‘দেশদ্রোহী’ বলে আখ্যা দেয়। পরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে জানায়, তাদের জন্য দেশের দরজা খোলা রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯