মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ভুট্টাখেতের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ)

মেহেরপুরের গাংনীতে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:৩৩ সময় , আপডেট সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:৩৩ সময়

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ভুট্টাখেতের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হিজলবাড়িয়া–সাহারবাটি সড়কের আট কবর এলাকায় এ ঘটনা ঘটে। লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বস্তু দুটি জনবহুল সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বস্তুগুলো উদ্ধার করে।


স্থানীয়দের ধারণা, জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা ডাকাতি বা অন্য কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বস্তু সেখানে রেখে যেতে পারে। নির্জন সড়কের পাশে এ ধরনের বস্তু উদ্ধারের ঘটনায় আশপাশের গ্রামের মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। গাংনী থানার উপপরিদর্শক (এসআই) অঙ্কুশ জানান, বস্তু দুটি লাল স্কচটেপ দিয়ে শক্তভাবে মোড়ানো ছিল। নিরাপত্তার স্বার্থে সেগুলো উদ্ধারের পর পানিভর্তি বালতিতে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এগুলো প্রকৃতপক্ষে শক্তিশালী বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।


গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এর সঙ্গে কোনো সংঘবদ্ধ অপরাধী চক্র বা নাশকতার পরিকল্পনা জড়িত কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯