মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই হামলার জন্য কে বা কারা

হরমুজ প্রণালীতে আরেক কার্গো জাহাজে আগুন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:২৭ সময় , আপডেট সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:২৭ সময়

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই হামলার জন্য কে বা কারা দায়ী, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বুধবার (১১ মার্চ) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ ঘটনার তথ্য জানিয়েছে।


সংস্থাটি জানায়, ঘটনাটি ঘটেছে ওমানের মুসান্দাম উপদ্বীপের প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে। অজ্ঞাত কোনো আঘাতের পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং জাহাজটি জরুরি সহায়তার আবেদন জানায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজের ক্রুদের নিরাপদে উদ্ধারের কাজ চলছে।


ইউকেএমটিও আরও জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় ওই অঞ্চলে চলাচলকারী অন্যান্য জাহাজকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।


এর আগে সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছেও একটি জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়। সাম্প্রতিক সময়ের এই ঘটনাগুলো হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯