ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও

ঢাকা-১৩ আসনের ফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:২৩ সময় , আপডেট সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:২৩ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।


নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭ ভোট। অপরদিকে মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ০৬৭ ভোট, যা বিজয়ী প্রার্থীর তুলনায় ২ হাজার ৩২০ ভোট কম। এই ব্যবধানের ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে মামুনুল হক আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে।


এর আগে একই নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আরও ২০ জনের বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। আদালত তাদের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯