কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার একটি রাবার বাগানের ভেতর থেকে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০

নিখোঁজের ১২ঘন্টা পর অটোচালকের মরদেহ উদ্ধার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:১২ সময় , আপডেট সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:১২ সময়

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার একটি রাবার বাগানের ভেতর থেকে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে পাহাড়ি ঝিরির পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রথমে মরদেহটি অজ্ঞাত হিসেবে শনাক্ত করা হয়েছিল। তবে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্বজনরা বিষয়টি জানতে পারেন। পরে তারা রামু থানায় গিয়ে মরদেহটি শনাক্ত করেন। নিহত ব্যক্তি শামসুল আলম (৫৩)। তিনি কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশা চালক। তিনি দুই মেয়ে ও দুই ছেলের জনক।


রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় এক নারী রাবার বাগানে কাঠ সংগ্রহ করতে গিয়ে পাহাড়ি ঝিরির মধ্যে মরদেহটি দেখতে পান। আতঙ্কিত হয়ে তিনি বাড়িতে ফিরে স্বামীকে বিষয়টি জানান। পরে স্থানীয় লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখে পুলিশকে খবর দেওয়া হয়।


পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি, সোমবার রাত পর্যন্ত শামসুল আলম অটো চালাচ্ছিলেন। তাদের ধারণা, রাতের কোনো এক সময় তাকে গাড়িসহ অপহরণ করে হত্যা করা হয়েছে।


ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯