রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি বিড়াল হত্যার ঘটনায় অভিযুক্ত আকবর হোসেন শিবলুকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১

মোহাম্মদপুরে ‘নিষ্ঠুরভাবে’ বিড়াল হত্যা মামলায় আকবরের ছয় মাসের কারাদণ্ড

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:৮ সময় , আপডেট সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:৮ সময়

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি বিড়াল হত্যার ঘটনায় অভিযুক্ত আকবর হোসেন শিবলুকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, আদালত আসামিকে ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। ফলে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।


মামলার কার্যক্রম অনুযায়ী, গত ৩ ফেব্রুয়ারি উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য প্রথমে ১৭ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছিলেন। পরে তা পিছিয়ে বুধবার রায় ঘোষণার দিন ধার্য করা হয়। গত ২ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলায় চারজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে আদালত। মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলার বাসিন্দা মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়ালটি নিখোঁজ হয়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আকবর হোসেন শিবলু বিড়ালটিকে লাথি মেরে নির্যাতন করছেন। এক পর্যায়ে লাথির আঘাতে প্রাণীটি মাটিতে পড়ে গেলে তিনি পা দিয়ে আঘাত করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


এই ঘটনার পর পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী আদালতে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। পরে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেয়। ২০২৫ সালের ১৪ জুলাই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু হয়। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ এই সাজার রায় ঘোষণা করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯