দেশজুড়ে দ্রুত বাড়তে থাকা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তার কথা বলেছেন স্বাস্থ্য

ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ মার্চ ২০২৬, সকাল ৯:৫৪ সময় , আপডেট সময় : ১১ মার্চ ২০২৬, সকাল ৯:৫৪ সময়

দেশজুড়ে দ্রুত বাড়তে থাকা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তার কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানকে সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে আনতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সরকারি ও বেসরকারি উভয় খাতের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেলের সভাপতিত্বে সংগঠনের মহাসচিব ডা. এ এম শামীম বক্তব্য দেন। এছাড়া উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনসহ সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।


ইফতার মাহফিলে বক্তারা দেশের স্বাস্থ্য খাতে বেসরকারি প্রতিষ্ঠানের অবদান এবং সেবার মান উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন।


সূত্র: বাসস

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯