কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার রোধে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ মার্চ ২০২৬, সকাল ৯:৫৩ সময় , আপডেট সময় : ১১ মার্চ ২০২৬, সকাল ৯:৫৩ সময়

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার রোধে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ মার্চ) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নাফ নদী ও সীমান্ত চেকপোস্টগুলোতে বিশেষ অভিযান চালায়। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পথে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে সদস্যরা নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন। এ সময় আধুনিক প্রযুক্তির সহায়তায় নজরদারি বাড়ানো হয়েছে। নজরদারি ব্যবস্থায় ড্রোন, থার্মাল ইমেজার, রাডার, বডি ওয়ার্ন ক্যামেরা, উন্নত সিগন্যাল সরঞ্জাম, নৌযান এবং ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে নাফ নদী এলাকায় নৌযান তল্লাশি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।


সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি মজুত সুরক্ষিত রাখা এবং অপচয় রোধে সরকার নির্দেশনা দিয়েছে। এমন প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচারের সম্ভাবনা মাথায় রেখে বিজিবি সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান জানান, দেশের জ্বালানি সম্পদ রক্ষায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালন করছে বিজিবি। তিনি সতর্ক করে বলেন, জ্বালানি তেল পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিজিবি বলছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বাহিনীটি সর্বদা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯