মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ৩:১২ সময় , আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ৩:১২ সময়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। বিশেষ করে হরমুজ প্রণালি অবরুদ্ধ না করার বিষয়ে ট্রাম্পের কঠোর সতর্কবার্তার পর তেলের বাজার দ্রুত স্থিতিশীল হতে শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধ করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ওপর আগের তুলনায় প্রায় ২০ গুণ শক্তিশালী সামরিক হামলা চালাবে।


ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই সামরিক অভিযান মূলত কিছু ‘অশুভ শক্তিকে’ দমন করার জন্য পরিচালিত হচ্ছে এবং তার বিশ্বাস সংঘাতটি দীর্ঘ সময় ধরে চলবে না। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক উৎপাদিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। ফলে এই জলপথ ঘিরে উত্তেজনা তৈরি হলেই আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়।


ট্রাম্পের বক্তব্যের পর মঙ্গলবার সকালে এশিয়ার বাজারে তেলের দাম দ্রুত কমতে শুরু করে। ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ১০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮.৯২ ডলারে নেমে এসেছে, যা আগের দিন ছিল প্রায় ১২০ ডলার। নাইমেক্স লাইট সুইট ক্রুডের দাম ১০.২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৫.০৮ ডলারে দাঁড়িয়েছে।


তবে বিশ্লেষকরা বলছেন, দাম কমলেও ইসরায়েল-ইরান সংঘাত শুরু হওয়ার আগের সময়ের তুলনায় তেলের মূল্য এখনো প্রায় ২০ শতাংশ বেশি রয়েছে। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯