রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে এক সাংবাদিকের আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটেছে। রোববার

রাজধানীর আসাদ গেটে পাম্পে তেল নিতে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ৩:৯ সময় , আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ৩:৯ সময়

রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে এক সাংবাদিকের আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটেছে। রোববার বিকেল তিনটার দিকে সোনার বাংলা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত সাংবাদিকের নাম সৈয়দ মাহমুদুল ইল্লাহ। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে কর্মরত। ভিডিওতে দেখা যায়, ব্যক্তিগত গাড়িতে তেল নেওয়ার পর পাম্পের এক কর্মচারীর সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সাংবাদিক ওই কর্মচারীর দিকে এগিয়ে গিয়ে কোমর থেকে একটি পিস্তল বের করেন। এতে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ সেখানে যায়।


ঘটনার বিষয়ে সৈয়দ মাহমুদুল ইল্লাহ বলেন, তিনি ব্যক্তিগত গাড়ির জন্য তেল নিতে পাম্পে গিয়েছিলেন। পাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মী তাকে ১ হাজার ৫০০ টাকার তেল দিতে চাইলে তিনি ট্যাংক পূর্ণ করে দেওয়ার অনুরোধ করেন। তবে কর্মচারী তা অস্বীকার করেন। তিনি সাংবাদিক পরিচয় দেওয়ার পর কর্মচারী গালাগালি করেন এবং মারতে এগিয়ে আসেন বলে দাবি করেন তিনি। তখন আত্মরক্ষার জন্য অস্ত্র প্রদর্শন করেছেন বলে জানান।


পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণে সরকারি নির্দেশনায় ফিলিং স্টেশনগুলোতে তেল বিক্রি সীমিত রাখা হয়েছে। বর্তমানে মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার, ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার এবং এসইউভি বা মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার পর্যন্ত তেল বিক্রির অনুমতি রয়েছে। ঘটনার সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় সেখানে উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকের অস্ত্রের লাইসেন্স পরীক্ষা করে বিষয়টি মীমাংসা করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯