লেবানন সীমান্তের কাছে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। এই হামলায় অন্তত আটজন ইসরায়েলি

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ৩:৮ সময় , আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ৩:৮ সময়

লেবানন সীমান্তের কাছে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। এই হামলায় অন্তত আটজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। রোয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রী এবং কট্টর ডানপন্থী জায়নিস্ট নেতা বেজালেল স্মতরিচের ছেলেও রয়েছেন। জানা গেছে, হামলায় তার ছেলে বেনিয়া হেবরন গুরুতরভাবে আহত হয়েছেন। বিস্ফোরণের ধাতব টুকরা তার পিঠ ও পেটে ঢুকে লিভার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্মতরিচ জানান, লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছিল। সেই হামলাতেই আহত হন তার ছেলে। তিনি বলেন, বিস্ফোরণের শার্পনেল তার ছেলের পিঠ ও পেটে ঢুকে যায়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে।


স্মতরিচ আরও জানান, ঈশ্বরের কৃপায় শার্পনেলের টুকরা লিভার ছিঁড়ে পেটের একটি বড় রক্তনালির দেয়ালে গিয়ে আটকে যায়। যদি ওই রক্তনালি ক্ষতিগ্রস্ত হতো, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।


এই হামলার ঘটনায় ইসরায়েল-লেবানন সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯