প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার নেতৃত্বাধীন সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এবং জনগণের কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনি

এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ২:৫৪ সময় , আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ২:৫৪ সময়

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার নেতৃত্বাধীন সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এবং জনগণের কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনি ইশতেহারে দেওয়া অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির কাজ সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যেই শুরু করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি ১৭টি পরিবারের নারীপ্রধানের হাতে প্রতীকী ফ্যামিলি কার্ড তুলে দেন। প্রধানমন্ত্রী বলেন, একটি দায়িত্বশীল সরকার হিসেবে জনগণ ও দেশের স্বার্থে কাজ করতে চায় তার সরকার। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু কাজ বিলম্বিত হতে পারে, তবে দেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।


তারেক রহমান জানান, ফ্যামিলি কার্ডের পাশাপাশি আগামী মাসে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ কর্মসূচিও চালু করা হবে। নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করার সিদ্ধান্তও বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে দেশে একটি প্রতিনিধিত্বমূলক ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় সরকার স্বাভাবিকভাবেই জনগণের কাছে দায়বদ্ধ।


অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই কর্মসূচি পরিচালনার জন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯