মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকার হযরত

১১ দিনে ঢাকা থেকে ৩৬৭ ফ্লাইট বাতিল: বেবিচক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ২:৫৩ সময় , আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ২:৫৩ সময়

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার আরও ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ১১ দিনে ৩৬৭টি ফ্লাইট বাতিল হয়েছে।


তিনি বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। সেই সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে। ফলে এসব রুটে চলাচলকারী অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিভিন্ন এয়ারলাইনস।


বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী,

২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট

১ মার্চ ৪০টি

২ মার্চ ৪৬টি

৩ মার্চ ৩৯টি

৪ মার্চ ২৮টি

৫ মার্চ ৩৬টি

৬ মার্চ ৩৪টি

৭ মার্চ ২৮টি

৮ মার্চ ২৮টি

৯ মার্চ ৩৩টি

আর ১০ মার্চ বাতিল হয়েছে ৩২টি ফ্লাইট


মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই ধারা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে আন্তর্জাতিক যাত্রী চলাচল এবং বাণিজ্যিক পরিবহন উভয় ক্ষেত্রেই চাপ তৈরি হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯