ইরানে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দুই দেশ যৌথভাবে বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সোমবার

ইরানজুড়ে মুহুর্মুহু হামলা, পূর্ব তেহরানে নিহত ৪০

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, সকাল ৯:৪৩ সময় , আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, সকাল ৯:৪৩ সময়

ইরানে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দুই দেশ যৌথভাবে বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সোমবার (৯ মার্চ) পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানীর রেসালাত স্কয়ারের কাছাকাছি একটি এলাকায় এই হামলা চালানো হয়। এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদকেরা জানিয়েছেন, তেহরানে তারা শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো জানা যায়নি।


প্রতিবেদন অনুযায়ী, গতকালও সারাদিন রাজধানীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল। প্রতি এক থেকে দুই ঘণ্টা পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে ইসফাহানসহ ইরানের আরও কয়েকটি বড় শহরেও হামলা চালানো হয়েছে।


ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই অভিযান মঙ্গলবার (১০ মার্চ) পর্যন্ত টানা ১১ দিনে গড়িয়েছে। চলমান সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন হাজারের বেশি মানুষ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯