ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান মঙ্গলবার (১০ মার্চ) পর্যন্ত টানা ১১ দিনে গড়িয়েছে। চলমান এই

‘শিগগিরই থামছে ইরান যুদ্ধ’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, সকাল ৯:৩৭ সময় , আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, সকাল ৯:৩৭ সময়

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান মঙ্গলবার (১০ মার্চ) পর্যন্ত টানা ১১ দিনে গড়িয়েছে। চলমান এই হামলায় ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এতে আহত হয়েছেন আরও এক হাজারের বেশি মানুষ। এমন পরিস্থিতির মধ্যেই যুদ্ধের অবসান নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, খুব শিগগিরই ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ হতে পারে।


এই মন্তব্যের আগে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে পুতিন সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ট্রাম্প দাবি করেছেন, এখন পর্যন্ত ইরানজুড়ে পাঁচ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে যৌথ বাহিনী।


তিনি আরও বলেন, ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র মজুদ লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, এসব হামলার ফলে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং তা এখন প্রায় ১০ শতাংশ বা তারও নিচে নেমে এসেছে। সংঘাতের মধ্যে তেহরানসহ বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। পূর্ব তেহরানে সাম্প্রতিক হামলায় অন্তত ৪০ জন নিহত হওয়ার খবরও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯