কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দিয়েছেন কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী)

সকাল ৯টায় ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শনে গেলেন এমপি আনোয়ারুল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ মার্চ ২০২৬, দুপুর ৪:০ সময় , আপডেট সময় : ৯ মার্চ ২০২৬, দুপুর ৪:০ সময়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দিয়েছেন কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে তিনি আকস্মিকভাবে ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, শিশু বিভাগ ও প্যাথলজি বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।


পরিদর্শনের সময় পুরুষ ও নারী ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা-সেবার খোঁজখবর নেন। এছাড়া হাসপাতালের অ্যাম্বুলেন্সের লগবুক, জরুরি বিভাগের রোগী ভর্তির রেজিস্টার এবং বিভিন্ন বিভাগের নথিপত্রও পর্যালোচনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।


পরিদর্শনকালে এমপি আনোয়ারুল ইসলাম বলেন, হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত করা সর্বাগ্রে গুরুত্ব পেতে হবে। পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং দালাল বা অপ্রয়োজনীয় ব্যক্তিদের আনাগোনা বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই যেন রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন না ঘটে। হাসপাতালের পরিবেশ আরও উন্নত ও সেবাবান্ধব করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে উদ্দেশ করে তিনি বলেন, হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলোর একটি তালিকা প্রস্তুত করতে। তিনি জানান, এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলা হবে।


পরিদর্শন শেষে এমপি আনোয়ারুল ইসলাম বলেন, জনগণ যাতে সরকারি দপ্তর ও হাসপাতাল থেকে যথাযথ সেবা পায় তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের পরিদর্শন চালানো হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯