ক্রিকেট মাঠে কখনো একটি বলই বদলে দেয় ম্যাচের আবহ। আবার কখনো সেই একটি মুহূর্ত পুরো স্টেডিয়ামকে উদ্বেগে ডুবিয়ে

বাউন্সারে আহত জিম্বাবুয়ে ওপেনার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ মার্চ ২০২৬, দুপুর ২:৩৪ সময় , আপডেট সময় : ৯ মার্চ ২০২৬, দুপুর ২:৩৪ সময়

ক্রিকেট মাঠে কখনো একটি বলই বদলে দেয় ম্যাচের আবহ। আবার কখনো সেই একটি মুহূর্ত পুরো স্টেডিয়ামকে উদ্বেগে ডুবিয়ে দেয়। নিউজিল্যান্ডের ডানেডিনে ইউনিভার্সিটি ওভাল মাঠে ঠিক এমনই একটি ঘটনা ঘটে জিম্বাবুয়ে নারী দলের ওপেনার কেলিস নধলোভুকে ঘিরে। নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের পেসার ব্রি ইলিংয়ের একটি বাউন্সারে মাথায় আঘাত পান নধলোভু। ঘটনাটি ঘটে জিম্বাবুয়ের ইনিংসের শুরুর দিকেই। ওপেনিং জুটিতে মডেস্টা মুপাচিকওয়ার সঙ্গে ২৫ রানের সূচনা করেছিলেন নধলোভু। ঠিক সেই সময় ইলিংয়ের করা একটি শর্ট বলের মুখোমুখি হন তিনি।


বাউন্সারটি এড়াতে নিচু হওয়ার চেষ্টা করলেও বলটি সরাসরি তার হেলমেটে আঘাত করে। আঘাত লাগার পরই তিনি মাঠে লুটিয়ে পড়েন এবং পরিস্থিতি মুহূর্তেই উদ্বেগজনক হয়ে ওঠে। দ্রুত মাঠে প্রবেশ করেন মেডিক্যাল টিমের সদস্যরা। কিছু সময় মাঠেই তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অ্যাম্বুলেন্সে করে তাকে ডানেডিনের একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে নারী দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ কেট এব্রাহিম জানান, নধলোভুর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।


তিনি বলেন, এখন নধলোভু সাড়া দিচ্ছেন এবং আপাতত বিশ্রামে আছেন। তবে চূড়ান্ত অবস্থা জানতে চিকিৎসকদের স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯