হঠাৎ করে শনিবার সকাল থেকেই চিত্রনায়িকা বুবলী ও গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেমের খবরে সরগরম

গান বাংলার তাপসের সঙ্গে বুবলীর প্রেমের গুঞ্জন

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৩, দুপুর ১:৫৭ সময় , আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৩, দুপুর ২:৩১ সময়
হঠাৎ করে শনিবার সকাল থেকেই চিত্রনায়িকা বুবলী ও গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেমের খবরে সরগরম সোশ্যাল মিডিয়া। আর এই খবর প্রকাশ করা হয়েছে তাপসের স্ত্রী গানবাংলা টিভির চেয়ারম্যান ফারজানা মুন্নির ফেসবুক থেকে।

বুবলী ও তাপসের প্রেম নিয়ে ফারজানা মুন্নির ফেসবুক থেকে দেয়া একটি স্ট্যাটাস এখন ভাইরাল চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে।   

ফারজানা মুন্নির সেই স্ট্যাটাসে বলা হয়, ‘তাপস ও বুবলী মাঝে সম্পর্ক চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছেন, এখন তার টার্গেট তাপস। যদি আমার কিছু হয় এর জন্য দায়ী থাকবেন তাপস এবং বুবলী।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে গানবাংলার টিভির জনসংযোগ কর্মকর্তা রুদ্র হোক গণমাধ্যম-কে বলেন, ‘আমি ঘুম থেকে উঠেই বিষয়টি দেখেছি, আমরা স্টেটমেন্ট আকারে জানাচ্ছি। আমি যত দূর শুনেছি যে হ্যাকড হয়েছে। এরকম তো হওয়ার কোনো কারণ নাই। কারণ অফিসিয়ালি যা কিছু ঘটে- কাজকর্ম আমাদের সামনেই ঘটে তো। আর্টিস্টদের সঙ্গে খুবই সন্মানজনক সম্পর্ক। এগুলো অপাঠ্য কথা। এটা বেসিক্যালি ইমেজ নষ্ট করার জন্য কোনো উইং থেকে হ্যাকড হয়েছিল, সেটা উদ্ধার করা হয়েছে।’




এদিকে বিষয়টি নিয়ে জানতে বুবলীর ফোনে একাধিকবার কল করে ও মেসেজ দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯