রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মহাপরিচালকের ছিনতাই হওয়া দুটি আইফোন উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায়

দুদক কর্মকর্তার ছিনতাই হওয়া সেই মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ মার্চ ২০২৬, সকাল ৯:৪৩ সময় , আপডেট সময় : ৯ মার্চ ২০২৬, সকাল ৯:৪৩ সময়

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মহাপরিচালকের ছিনতাই হওয়া দুটি আইফোন উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শাহজাদা এবং রুবেল ওরফে বক্সার। রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন দুটি উদ্ধার করে। ঘটনার শিকার দুদকের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মো. মোতাহার হোসেন। শনিবার (৭ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে হাঁটাহাটি করার সময় তিনি ছিনতাইয়ের শিকার হন।


পুলিশ সূত্রে জানা যায়, সেদিন রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজের পাশের শহীদ ফারহান ফাইয়াজ চত্বর এলাকায় হেঁটে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘিরে ফেলে। পরে তাকে মারধর করে তার কাছ থেকে দুটি আইফোন, নগদ ১৫ হাজার টাকা এবং একটি দামি হাতঘড়ি ছিনিয়ে নেয়। পরিবার ও পুলিশের তথ্য অনুযায়ী, মোবাইল ফোনের পাসওয়ার্ড দিতে দেরি হওয়ায় ছিনতাইকারীরা তাকে মারধর করে। এতে তিনি ঘাড় ও চোখে গুরুতর আঘাত পান। বর্তমানে তিনি সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, উদ্ধার হওয়া ফোন দুটি আইফোন ৬ প্লাস এবং আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯