ভারতে গ্রেপ্তার হওয়া শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ও তার সহযোগীকে দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের আওতায়

হাদির খুনিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ মার্চ ২০২৬, সকাল ৯:৪০ সময় , আপডেট সময় : ৯ মার্চ ২০২৬, সকাল ৯:৪০ সময়

ভারতে গ্রেপ্তার হওয়া শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ও তার সহযোগীকে দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। রোববার (৮ মার্চ) রাত ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান। পোস্টে তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারকে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।


তিনি আরও বলেন, অভিযুক্তদের দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় সোপর্দ করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি হত্যাকাণ্ডের পেছনে আর কারা জড়িত থাকতে পারে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করার আহ্বান জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


স্ট্যাটাসের শেষ অংশে আবু সাদিক কায়েম উল্লেখ করেন, বর্তমানে তিনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় অবস্থান করছেন। সেখানে তিনি শহীদ শরীফ ওসমান বিন হাদীসহ দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের জন্য দোয়া করেছেন এবং দেশের শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার কামনা করেছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯