বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৫৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৮ মার্চ) পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রথম প্রজ্ঞাপনে ৪০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এতে বলা হয়েছে, সহকারী পুলিশ সুপার থেকে পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লেখিত পদে দায়িত্ব পালন করতে হবে।
অন্য একটি প্রজ্ঞাপনে ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে দেশের বিভিন্ন জেলার সার্কেলে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।