যশোর শহরের ব্যস্ত চারখাম্বা এলাকায় একটি বাড়ির প্রাচীরে রাখা হ্যান্ডমাইক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের

যশোরে হ্যান্ডমাইকে বাজছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, মাইক জব্দ করে থানায়

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ মার্চ ২০২৬, দুপুর ২:২৬ সময় , আপডেট সময় : ৮ মার্চ ২০২৬, দুপুর ২:২৬ সময়

যশোর শহরের ব্যস্ত চারখাম্বা এলাকায় একটি বাড়ির প্রাচীরে রাখা হ্যান্ডমাইক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ভেসে আসার ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। হঠাৎ এমনভাবে ভাষণ বাজতে শুরু করলে আশপাশের মানুষের মধ্যে কৌতূহল দেখা দেয় এবং সেখানে ভিড় জমে যায়। শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হ্যান্ডমাইকটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে কে বা কারা মাইকটি সেখানে রেখে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, যশোর শহরের ব্যস্ততম চারখাম্বা মোড়ে আগে শেখ রাসেলের একটি আবক্ষ ভাস্কর্য ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সেটি সেখানে ছিল এবং মোড়টির নামও ছিল শেখ রাসেল চত্বর। জুলাই গণঅভ্যুত্থানের সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাস্কর্যটি ভেঙে ফেলে।


শনিবার রাতে চারখাম্বা মোড় থেকে চৌরাস্তার দিকে প্রবীণ শিক্ষাবিদ পাভেল চৌধুরীর বাড়ির দেয়ালের ওপর কে বা কারা একটি সাদা-নীল রঙের হ্যান্ডমাইক রেখে যায়। কিছুক্ষণ পর সেখান থেকে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাজতে শুরু করে। এ সময় অনেকেই ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন। স্থানীয় চা দোকানদার রমজান বলেন, হঠাৎ দেয়ালের ওপর রাখা মাইক থেকে ভাষণ ভেসে আসতে শুরু করে। প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। পরে কাছে গিয়ে দেখি হ্যান্ডমাইক থেকে ভাষণ বাজছে। পাশে বড় দুটি ফুলগাছের ডাল ঝুলে থাকায় কে এসে মাইকটি রেখে গেছে তা বোঝা যায়নি।


যশোর কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইকটি জব্দ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং কে বা কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯