ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ক্রমেই তীব্র হচ্ছে। রোববার, ৮ মার্চ পর্যন্ত টানা নবম দিনে গড়িয়েছে

ইরানের পরমাণু ভাণ্ডার জব্দে কমান্ডো পাঠানোর ছক যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ মার্চ ২০২৬, দুপুর ২:১৯ সময় , আপডেট সময় : ৮ মার্চ ২০২৬, দুপুর ২:১৯ সময়

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ক্রমেই তীব্র হচ্ছে। রোববার, ৮ মার্চ পর্যন্ত টানা নবম দিনে গড়িয়েছে এই যৌথ হামলা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি শর্তহীনভাবে আত্মসমর্পণ না করে, তবে হামলা অব্যাহত থাকবে। এর মধ্যেই নতুন এক তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে দেশটিতে বিশেষ বাহিনী পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। অ্যাক্সিওসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্ভাব্য এই অভিযানে কেবল মার্কিন বাহিনী অংশ নেবে, নাকি ইসরায়েলি বাহিনীর সঙ্গে যৌথভাবে পরিচালিত হবে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ধারণা করা হচ্ছে, চলমান হামলার পরবর্তী ধাপে এই ধরনের কমান্ডো অভিযান পরিচালিত হতে পারে।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তখনই এমন অভিযান চালানোর কথা ভাবছে, যখন তারা নিশ্চিত হবে যে ইরানের সামরিক বাহিনী শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তোলার সক্ষমতা হারিয়েছে। বর্তমানে ইরানের কাছে প্রায় ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪০০ কেজিরও বেশি ইউরেনিয়াম রয়েছে বলে জানা গেছে। তবে এই বিশাল মজুদের সঠিক অবস্থান বা বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯