ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশ দুইটি প্রাণবন্ত ও অগ্রসরমান সমাজ হিসেবে অভিন্ন

প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ মার্চ ২০২৬, সকাল ৯:৫৯ সময় , আপডেট সময় : ৮ মার্চ ২০২৬, সকাল ৯:৫৯ সময়

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশ দুইটি প্রাণবন্ত ও অগ্রসরমান সমাজ হিসেবে অভিন্ন সমৃদ্ধি ও আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে একটি সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সরকারের কয়েকজন মন্ত্রীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


প্রণয় ভার্মা বলেন, এই ইফতার আয়োজনে বিশিষ্ট অতিথিদের উপস্থিতি দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার করার সম্মিলিত অঙ্গীকারকে প্রতিফলিত করে। তিনি ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের জনগণের মধ্যে গভীর সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, নয়াদিল্লি সবসময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও এই সমর্থন অব্যাহত থাকবে।


ভার্মা উল্লেখ করেন, দুই দেশের মধ্যে সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে দুই দেশের যৌথ ত্যাগের স্মৃতি আজও উভয় দেশের জনগণকে একসূত্রে বেঁধে রেখেছে।অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।


এ সময় ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের জনগণকে পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানান। তিনি বলেন, রমজান সংযম, সহমর্মিতা ও উদারতার একটি বিশেষ সময় এবং এই মাস সবার জন্য শান্তি ও কল্যাণ বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯