যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মাত্র চার ঘণ্টার ব্যবধানে দেশটির

৪ ঘণ্টায় ২৮ বার ভূমিকম্পে কেঁপেছে গোটা যুক্তরাষ্ট্র

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ মার্চ ২০২৬, সকাল ৯:৫২ সময় , আপডেট সময় : ৮ মার্চ ২০২৬, সকাল ৯:৫২ সময়

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মাত্র চার ঘণ্টার ব্যবধানে দেশটির বিভিন্ন এলাকায় অন্তত ২৮টি ছোট মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থা ইউএসজিএস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রজুড়ে ১.৫ বা তার বেশি মাত্রার মোট ১০৮টি ভূমিকম্প হয়েছে। গত সাত দিনে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩১টিতে এবং গত ৩০ দিনে প্রায় ৩ হাজার ৭০৭টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।


সাম্প্রতিক ভূমিকম্পগুলোর বেশিরভাগই ছিল কম মাত্রার। সর্বশেষ নেভাদার লাভলক এলাকায় ১.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার গভীরতা ছিল প্রায় ৪ কিলোমিটার। এর আগে টেক্সাসের ভ্যান হর্নে ১.৯ এবং ক্যালিফোর্নিয়ার সোলেদাদে ২.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। এ ছাড়া হাওয়াইয়ের আগ্নেয়গিরি এলাকা, আলাস্কার সোলডোটনা ও হ্যাপি ভ্যালি, নিউ মেক্সিকোর লাভিং এবং টেক্সাসের আরও কয়েকটি অঞ্চলেও স্বল্প মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে।


চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছে লুইজিয়ানার কুশাট্টায়, যার মাত্রা ছিল ৪.৯। আর চলতি মাসে সবচেয়ে বড় ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে আলাস্কার উনালাস্কায়, যার মাত্রা ছিল ৬.১। এদিকে চলতি বছরে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছে আলাস্কার স্যান্ড পয়েন্ট এলাকায়, যার মাত্রা ছিল ৭.৩।


বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছোট মাত্রার ভূমিকম্প প্রায়ই ঘটে থাকে। বিশেষ করে আলাস্কা, ক্যালিফোর্নিয়া ও হাওয়াই ভূকম্পনপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। তবে অধিকাংশ ক্ষেত্রে এসব ভূমিকম্প বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয়ে ওঠে না।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯