পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে আজ রোববার ষষ্ঠ দিনের মতো ট্রেনের

ট্রেনে ঈদযাত্রা: আজ মিলছে ১৮ মার্চের অগ্রিম টিকিট

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ মার্চ ২০২৬, সকাল ৯:৩৮ সময় , আপডেট সময় : ৮ মার্চ ২০২৬, সকাল ৯:৩৮ সময়

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে আজ রোববার ষষ্ঠ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। আজ যাত্রীরা আগামী ১৮ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন। সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে আগের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহের ঝামেলা থেকে মুক্ত থাকবেন যাত্রীরা।


রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। সম্প্রতি রেল ভবনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক এক সভায় বিশেষ ব্যবস্থাপনায় সাত দিনের অগ্রিম টিকিট বিক্রির এই পরিকল্পনা নেওয়া হয়।


এর আগে ৩ মার্চ থেকে ধাপে ধাপে ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। সূচি অনুযায়ী আগামীকাল ৯ মার্চ পাওয়া যাবে ১৯ মার্চের যাত্রার অগ্রিম টিকিট। এছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে। টিকিট ক্রয়ের ক্ষেত্রে রেলওয়ে কিছু নির্দেশনাও দিয়েছে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে এসব টিকিট পরে ফেরত দেওয়া বা রিফান্ডের সুযোগ থাকবে না।


এদিকে যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ আসনের জন্য ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ বা স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট স্টেশন থেকে সংগ্রহ করার সুযোগ রাখা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯