ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বিএনপি কার্যালয় পুড়ে গেছে। শুক্রবার রাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে

মহেশপুরে বিএনপি কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৩৪ সময় , আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৩৪ সময়

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বিএনপি কার্যালয় পুড়ে গেছে। শুক্রবার রাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে অফিসের চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত প্রায় ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও দলীয় নেতার ছবি পুড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুটি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয় বলে জানান স্থানীয়রা। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহেশপুর থানা শাখার ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম বলেন, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে স্থানীয় যুবক মহিরুদ্দিনের সঙ্গে বিএনপির সদস্য হামিদুল ইসলামের বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হলেও সেই ঘটনার জের ধরেই কার্যালয়ে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।


মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯