বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারে প্রথম

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৩৩ সময় , আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৩৩ সময়

বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারে প্রথম পর্বের তুলনায় আরও বেশি অ্যাকশন ও উত্তেজনাপূর্ণ দৃশ্যের ইঙ্গিত মিলেছে। পরিচালক আদিত্য ধর পরিচালিত সিনেমাটি আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রকাশিত ট্রেলারে দেখা যায়, প্রথম পর্বের গল্পের ধারাবাহিকতায় এবার আরও ভয়ংকর রূপে পর্দায় হাজির হচ্ছেন রণবীর সিং। সিনেমায় তার অভিনীত চরিত্র ‘জসকিরত সিং রঙ্গি’ কীভাবে দুর্ধর্ষ ‘হামজা’ হয়ে ওঠে, সেই রূপান্তরের গল্পই এই পর্বের মূল বিষয়। ট্রেলারে তার চরিত্রকে আরও আগ্রাসী ও প্রতিশোধপরায়ণ হিসেবে দেখানো হয়েছে।


প্রথম পর্বে অক্ষয় খান্না অভিনীত রহমান বালোচ চরিত্রটি নিহত হওয়ার পর এবার লিয়ারি অঞ্চলে নিজের আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে নামবেন রণবীরের চরিত্র। ট্রেলারের বিভিন্ন অ্যাকশন দৃশ্য ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। এই সিনেমায় রণবীর সিংয়ের পাশাপাশি আরও অভিনয় করেছেন আর মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন এবং রাকেশ বেদীর মতো পরিচিত অভিনেতারা। ট্রেলারে ব্যবহৃত আবহসংগীতও দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেলারটি শেয়ার করে রণবীর সিং লিখেছেন, “বলেছিলাম না, এবার বিষয়টা ব্যক্তিগত।” এতে সিনেমার গল্পে ব্যক্তিগত প্রতিশোধের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।


উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে। যদিও গল্পের প্রেক্ষাপট নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছিল, তবুও ছবিটি এক হাজার কোটির বেশি রুপি আয় করে নতুন রেকর্ড গড়েছিল। এবার সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯