ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলায় গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির কয়েক ডজন

ব্যারাক ছেড়ে ‘পালিয়েছেন’ ইরানি কমান্ডাররা, বিপজ্জনক পরিস্থিতিতে সেনারা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:২১ সময় , আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:২১ সময়

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলায় গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির কয়েক ডজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। এই ঘটনার পর থেকে ইরানের সেনাবাহিনীর ভেতরে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক গণমাধ্যম। ইরানের কয়েকজন সেনা সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, হামলার পর সশস্ত্র বাহিনীর কিছু কর্মকর্তা তাদের ব্যারাক ছেড়ে চলে গেছেন। তারা অধীনস্থ সেনাদের পাহারার দায়িত্বে রেখে চলে যাওয়ায় অনেক স্থানে নেতৃত্বের সংকট তৈরি হয়েছে।


সেনাদের দাবি, খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বাহিনীর ভেতরে অনিশ্চয়তা ও বিভ্রান্তি বাড়তে থাকে। লোরেস্তান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে অবস্থানরত কয়েকজন সেনা জানান, তারা এখনো স্পষ্ট নির্দেশনা বা কমান্ড পাচ্ছেন না এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগে আছেন। একজন ইরানি সেনা জানান, অনেক কমান্ডার হামলার আশঙ্কা ও আতঙ্কের কারণে ব্যারাক ত্যাগ করেছেন। কোনো ধরনের সহযোগিতা বা নির্দেশনা ছাড়াই তারা সেনাদের রেখে চলে যাওয়ায় পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে।


এদিকে কিছু সেনা সদস্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার ভয়ে ঘাঁটির বাইরে রাত কাটাচ্ছেন বলেও জানা গেছে। তাদের অভিযোগ, দেশের শীর্ষ নেতৃত্ব নিয়মিত সেনাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না।


অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত সামরিক অভিযান বন্ধ হবে না। একই সময়ে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে আরও বড় আকারের বোমাবর্ষণের পরিকল্পনা করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯