ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এসব হামলার পরও ইরান কোনোভাবেই

ইরানে মার্কিন সেনা পাঠানো সময়ের অপচয়: ট্রাম্প

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, সকাল ৯:২৭ সময় , আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, সকাল ৯:২৭ সময়

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এসব হামলার পরও ইরান কোনোভাবেই নতি স্বীকার করবে না বলে জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, প্রয়োজনে স্থলপথে হামলাও প্রতিহত করতে প্রস্তুত রয়েছে ইরান। বৃহস্পতিবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান ইতোমধ্যেই অনেক কিছু হারিয়েছে এবং তাদের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়ে গেছে। তিনি দাবি করেন, ইরান তাদের নৌবাহিনীসহ অনেক গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হারিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বক্তব্যকে অযৌক্তিক মন্তব্য বলে উল্লেখ করেন ট্রাম্প। আরাঘচি এর আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল স্থলপথে হামলা চালালে ইরান তা মোকাবিলা করতে প্রস্তুত।


ট্রাম্প আরও বলেন, তিনি বর্তমান ইরানি নেতৃত্ব কাঠামোর পরিবর্তন চান। তার মতে, ইরানের জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন, যারা দেশকে ভিন্নভাবে পরিচালনা করতে পারবে। যদিও সম্ভাব্য কোনো নেতার নাম তিনি উল্লেখ করেননি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি স্থল হামলা চালায় তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতি বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন।


চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং আন্তর্জাতিক মহলে এ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯