যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যেকোনো আন্তর্জাতিক সংকটের সমাধান সংলাপ ও

সামরিক সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়: নরেন্দ্র মোদি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ৪:২৪ সময় , আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ৪:২৪ সময়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যেকোনো আন্তর্জাতিক সংকটের সমাধান সংলাপ ও কূটনীতির মাধ্যমেই হওয়া উচিত। সামরিক সংঘাত কোনো সমস্যার স্থায়ী সমাধান দিতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (৫ মার্চ) ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মোদি।


ভারতের প্রধানমন্ত্রী জানান, ভারত ও ফিনল্যান্ড উভয় দেশই আইনের শাসন, কূটনৈতিক আলোচনা এবং শান্তিপূর্ণ সমাধানের নীতিতে বিশ্বাস করে। তার মতে, সংঘাত যত বড়ই হোক না কেন, সামরিক শক্তি দিয়ে স্থায়ী সমাধান পাওয়া সম্ভব নয়।


তিনি আরও বলেন, ইউক্রেনের যুদ্ধ হোক বা পশ্চিম এশিয়ার উত্তেজনা—সব ক্ষেত্রেই আলোচনার পথই সবচেয়ে কার্যকর। একই সঙ্গে বৈশ্বিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সংস্কারের প্রয়োজন রয়েছে বলেও মত দেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯