এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত আজারবাইজানে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত দুইজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে

এবার আজারবাইজানে আঘাত হানল ইরানি ড্রোন!

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ৪:১৬ সময় , আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ৪:১৬ সময়

এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত আজারবাইজানে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত দুইজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্বায়ত্তশাসিত অঞ্চল নাখচিভানের একটি বিমানবন্দরের টার্মিনাল ভবনে একটি ড্রোন আঘাত হানে। একই সময়ে আরেকটি ড্রোন শাকারবাদ গ্রামের একটি স্কুল ভবনে আঘাত করে।


হামলার ফলে বিমানবন্দরের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন সাধারণ মানুষ আহত হয়েছে বলে জানানো হয়েছে। ঘটনার পর আজারবাইজান সরকার দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোন হামলার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে।


তবে এই ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯