কাতার এয়ারওয়েজ জানিয়েছে, আজ বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের কয়েকটি শহরে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপীয় শহরগুলোয় বিশেষ ফ্লাইট চালাবে কাতার এয়ারওয়েজ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১২:২৮ সময় , আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১২:২৮ সময়

কাতার এয়ারওয়েজ জানিয়েছে, আজ বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের কয়েকটি শহরে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওমানের মাসকাট থেকে এসব ফ্লাইট লন্ডন হিথ্রো, বার্লিন, কোপেনহেগেন, মাদ্রিদ, রোম এবং আমস্টারডামের উদ্দেশে যাত্রা করবে। এছাড়া সৌদি আরবের রিয়াদ থেকে ফ্রাঙ্কফুর্টগামী আরেকটি ফ্লাইট পরিচালনার কথাও জানিয়েছে এয়ারলাইনটি।


কাতার এয়ারওয়েজ এক বিবৃতিতে জানিয়েছে, কাতারের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় দোহা থেকে তাদের প্রধান কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।


বিবৃতিতে যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, কাতার এয়ারওয়েজের আনুষ্ঠানিক নোটিফিকেশন পাওয়ার আগে যেন কেউ বিমানবন্দরে না যান। যাত্রীদের নিয়মিতভাবে এয়ারলাইনের অফিসিয়াল আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯