ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় রাজধানীর মার্কিন দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
দলে আরও ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান এমপি এবং আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এমপি।
বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।